দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে গলাবাজির রাজনীতি করছে বিএনপি
বিএনপি নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।
সরকারের সময় নাকি শেষ হয়ে এসেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির`ই সময় শেষ হয়ে এসেছে, সরকারের নয়।
০১:৪২ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার